রাখি সাওয়ান্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

১৮ অক্টোবর ২০২৬ - ১০:১১ পূর্বাহ্ণ
 0
রাখি সাওয়ান্তের বিরুদ্ধে  গ্রেপ্তারি পরোয়ানা

রাখি সাওয়ান্তের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি
বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্তের বিরুদ্ধে ১৬ বছর আগের একটি মামলায় জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ভারতের উত্তর প্রদেশের ঝাঁসি আদালত। ২০১০ সালে একটি টেলিভিশন রিয়েলিটি শোতে লক্ষ্মণ নামে এক যুবককে অপমানজনক মন্তব্য করার অভিযোগ ওঠে রাখির বিরুদ্ধে। পরবর্তীতে ওই যুবকের মৃত্যু হলে তাঁর মা রাখিসহ চারজনের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা, অপরাধমূলক ষড়যন্ত্র ও অপমানের অভিযোগে মামলা করেন। দীর্ঘ তদন্ত শেষে চার্জশিট দাখিলের পর আদালত এই পরোয়ানা জারি করেন। মামলার পরবর্তী আইনি প্রক্রিয়ায় রাখিকে আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করতে হতে পারে বলে জানিয়েছেন সরকারি আইনজীবী।