স্বর্ণের দামে বড় পতন ভরিতে কমল ৬১৮২ টাকা

২২ নভেম্বর ২০২৬ - ০৪:৩৬ পূর্বাহ্ণ
 0
স্বর্ণের দামে বড় পতন ভরিতে কমল ৬১৮২ টাকা

দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল ৬১৮২ টাকা

দেশের বাজারে একদিনের ব্যবধানে আবারও কমেছে স্বর্ণের দাম। এবার প্রতি ভরিতে ৬ হাজার ১৮২ টাকা কমিয়ে ২২ ক্যারেটের স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা। রোববার ২২ নভেম্বর সকাল থেকে এ দাম কার্যকর হয়েছে। এ নিয়ে টানা ৯ দফায় স্বর্ণের দাম কমল। সব মিলিয়ে এ সময়ে প্রতি ভরিতে দাম কমেছে ৩৪ হাজার ৭০০ টাকা। নতুন মূল্য অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৮৬ হাজার ২১৬ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৫৯ হাজার ৯৭২ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৩০ হাজার ৩৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে।