পুষ্টিতে শক্তিশালী প্রজন্ম উদ্ভাবনী শক্তিও বেশি: প্রধানমন্ত্রী

২৬ নভেম্বর ২০২৬ - ০৬:২৫ পূর্বাহ্ণ
 0
পুষ্টিতে শক্তিশালী প্রজন্ম উদ্ভাবনী শক্তিও বেশি: প্রধানমন্ত্রী

পুষ্টিতে সমৃদ্ধ প্রজন্মই গড়বে উদ্ভাবনী বাংলাদেশ: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পুষ্টিগত দিক থেকে শক্তিশালী প্রজন্মের উদ্ভাবনী ক্ষমতাও বেশি বিকশিত হয়। দেশের মানুষের পুষ্টির চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য বিমোচনে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বৃহস্পতিবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, প্রাণিসম্পদ খাতকে আরও আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করে গড়ে তুলতে গুরুত্ব দিচ্ছে সরকার। এবারের আয়োজনের প্রতিপাদ্য ‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এ সপ্তাহ উপলক্ষে তিন দিনব্যাপী মেলা ও প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এতে রয়েছে ৬৪টি স্টল ও ছয়টি প্যাভিলিয়ন। অনুষ্ঠানে প্রাণিসম্পদ খাতে অবদানের স্বীকৃতিস্বরূপ আটটি ক্যাটাগরিতে ২৩টি জাতীয় প্রাণিসম্পদ পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। আগামী ২৮ নভেম্বর পর্যন্ত দেশের সব জেলা ও উপজেলা পর্যায়েও নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হবে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ।