গেন্ডারিয়ায় অস্ত্র প্রদর্শন নিয়ে মুখ খুললেন ইশরাক
গেন্ডারিয়ায় অস্ত্র প্রদর্শনের ব্যাখ্যা দিলেন ইশরাক হোসেন
রাজধানীর গেন্ডারিয়ায় মাদকবিরোধী অভিযানে নিজের লাইসেন্স করা অস্ত্র প্রদর্শনের ঘটনাকে আত্মরক্ষার পদক্ষেপ বলে ব্যাখ্যা দিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তাঁর দাবি, মাদক কারবারিদের হামলার আশঙ্কায় নিরাপত্তার স্বার্থে তিনি ও তাঁর নিরাপত্তারক্ষীরা অল্প সময়ের জন্য অস্ত্র উঁচিয়ে ধরেন। পরে পুলিশের সহায়তায় পরিচালিত অভিযানে মাদকের আস্তানা উচ্ছেদ, বিভিন্ন মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র উদ্ধারের পাশাপাশি ছয়জনকে গ্রেপ্তার করা হয়। ইশরাকের অভিযোগ, ঘটনার খণ্ডিত ভিডিও ও ছবি প্রচার করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। ঢাকা-৬ আসনকে মাদকমুক্ত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।