ডাকসু নেতার বাড়িতে আগুন ভাঙচুর-লুটপাটের অভিযোগ

১৯ নভেম্বর ২০২৬ - ১৫:৩২ অপরাহ্ণ
 0
ডাকসু নেতার বাড়িতে আগুন ভাঙচুর-লুটপাটের অভিযোগ

ডাকসু নেতা মুসাদ্দিকের পৈতৃক বাড়িতে আগুন ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ফেসবুক পোস্টে এ অভিযোগ করেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ। পোস্টে তিনি দাবি করেন, গোপালগঞ্জে তার পৈতৃক বাড়িতে আগুন, ভাঙচুর ও লুটতরাজ চালিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ ঘটনায় বিস্তারিত আর কোনো তথ্য জানা যায়নি।