বাহরাইনে মার্কিন ঘাঁটিতে হামলা শিল্প স্থাপনায় ভয়াবহ আগুন

২২ নভেম্বর ২০২৬ - ০৪:৪৪ পূর্বাহ্ণ
 0
বাহরাইনে মার্কিন ঘাঁটিতে হামলা শিল্প স্থাপনায় ভয়াবহ আগুন

বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার দাবি, শিল্প স্থাপনায় আগুন

বাহরাইনের আল-রিফা ও আওয়ালি এলাকায় যুক্তরাষ্ট্রের সামরিক অবস্থান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান। একই সময়ে ইরানের হামলায় বাহরাইনের একটি বেসামরিক শিল্প স্থাপনায় আগুন লাগার খবর জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। শনিবার গভীর রাতে বাহরাইনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের কয়েকটি বিমান হামলা প্রতিহত করে বলে জানিয়েছে প্রতিরক্ষা বাহিনী। হামলায় অবকাঠামো ও সম্পদের ক্ষয়ক্ষতি হলেও কেউ হতাহত হননি। অন্যদিকে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের দাবি, হামলায় যুক্তরাষ্ট্রের দুটি প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা রাডার ধ্বংস হয়েছে। ইরানের আকাশসীমা লঙ্ঘনের জবাবে এ অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছে আইআরজিসি। এদিকে হামলার ঘটনায় বাহরাইনের প্রতি সংহতি জানিয়েছে উপসাগরীয় সহযোগিতা পরিষদ বা জিসিসি।