যুক্তরাষ্ট্রে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণের প্রস্তাব

২২ নভেম্বর ২০২৬ - ০৪:২৯ পূর্বাহ্ণ
 0
যুক্তরাষ্ট্রে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণের প্রস্তাব

যুক্তরাষ্ট্রে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণের প্রস্তাব

যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের একটি সড়কের সম্মানসূচক নাম প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে করার প্রস্তাব উঠেছে। এ লক্ষ্যে শিকাগো সিটি কাউন্সিলে একটি অধ্যাদেশ উত্থাপন করা হয়েছে। প্রস্তাবটি পাস হলে আপার ওয়াকার ড্রাইভের একটি অংশের নাম হবে ‘অনারারি মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া ওয়ে’। অধ্যাদেশের প্রস্তাবনায় বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে তাঁর দীর্ঘদিনের জনসেবা, সংসদীয় গণতন্ত্র পুনরুদ্ধারে ভূমিকা, নারীশিক্ষার প্রসার এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে অবদানের কথা তুলে ধরা হয়েছে। গত বছরের ৩০ ডিসেম্বর তাঁর মৃত্যুর পর এসব অবদান স্মরণীয় করে রাখতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।