সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার

২৬ নভেম্বর ২০২৬ - ০৬:৩০ পূর্বাহ্ণ
 0
সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার
আনারের মেয়ে ডরিনকে গ্রেপ্তার করেছে ডিবি

ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার সকালে রাজধানীর লালমাটিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ডিএমপির ওয়ারী গোয়েন্দা বিভাগের একটি দল মোহাম্মদপুর থানাধীন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

২০২৪ সালের মে মাসে ভারতে গিয়ে নিখোঁজ হন সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার। পরে তার হত্যাকাণ্ডের খবর প্রকাশ্যে এলে আলোচনায় আসেন মেয়ে ডরিন। বাবার নিখোঁজ হওয়ার পর বিভিন্ন সময়ে গণমাধ্যমে বক্তব্য দেওয়ার পাশাপাশি হত্যাকাণ্ডের বিচার দাবিতেও সরব ছিলেন তিনি। তবে কোন মামলায় বা কী অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে এখনো বিস্তারিত জানায়নি গোয়েন্দা পুলিশ।