শাকিবের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন মিষ্টি জান্নাত

২৬ নভেম্বর ২০২৬ - ০৬:৪৪ পূর্বাহ্ণ
 0
শাকিবের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন মিষ্টি জান্নাত

শাকিবের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন মিষ্টি জান্নাত

ঢালিউড সুপারস্টার শাকিব খানের সঙ্গে নিজের সম্পর্ক নিয়ে এতদিনের আলোচনা ও নানা অভিযোগের বিষয়ে মুখ খুলেছেন চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। শাকিবের সঙ্গে তার সম্পর্ক ভালো এবং বন্ধুত্বপূর্ণ বলে জানিয়েছেন তিনি। একই সঙ্গে অতীতে শাকিবকে নিয়ে বিভিন্ন মন্তব্য করার পেছনে নিজের রাগ ও অভিমান কাজ করেছিল বলেও স্বীকার করেছেন এই অভিনেত্রী।

সম্প্রতি রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘সোহানা ইন্টারন্যাশনাল বিজনেস অ্যাওয়ার্ড ২০২৬’-এর অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন মিষ্টি জান্নাত। তিনি জানান, শাকিবের সঙ্গে তার কোনো দ্বন্দ্ব নেই। বরং শাকিব তাকে নিজের সম্পর্কে অপ্রাসঙ্গিক মন্তব্য না করার পরামর্শ দিয়েছেন।

শাকিবের নাম ব্যবহার করে আলোচনায় আসার অভিযোগও অস্বীকার করেন মিষ্টি। তার দাবি, শাকিবের সঙ্গে তাকে একসঙ্গে দেখতে দর্শকেরা পছন্দ করেন। শাকিব তাকে বাসায় আমন্ত্রণ জানিয়েছেন, এমনকি তার মা মিষ্টির জন্য খাবারও রান্না করেছেন। একসঙ্গে বিমানে ভ্রমণ এবং হাত ধরে ছবি তোলার ঘটনাও ঘটেছে বলে জানান তিনি।

শাকিব খানের ব্যক্তিত্বের প্রশংসা করে মিষ্টি বলেন, তিনি মানুষকে সম্মান করতে জানেন। তার কাছ থেকেই অন্যের সমালোচনা না করা এবং সবার সঙ্গে সৌজন্য বজায় রাখার শিক্ষা পেয়েছেন। নিজের ক্যারিয়ারের কঠিন সময়েও শাকিবের পথচলা থেকে অনুপ্রেরণা পেয়েছেন বলে জানান এই অভিনেত্রী। একসময় অভিনয় ছেড়ে দেওয়ার কথা ভাবলেও শাকিবের প্রতিকূলতা পেরিয়ে ঘুরে দাঁড়ানোর গল্প তাকে নতুন করে কাজ শুরু করার সাহস জুগিয়েছে।

এদিকে বিয়ে ও সন্তান নিয়ে ব্যক্তিগত জীবনকেন্দ্রিক নানা প্রশ্নের জবাবেও নিজের অবস্থান পরিষ্কার করেছেন মিষ্টি জান্নাত। ব্যক্তিগত জীবন নিয়ে গুঞ্জনে আগ্রহী নন বলেও জানিয়েছেন তিনি। উল্লেখ্য, গত ২৩ নভেম্বর একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে র‍্যাম্পে হাঁটার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়ে যান মিষ্টি। পরে তাকে হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে বাসায় বিশ্রামে রয়েছেন তিনি।