নাইজেরিয়ায় নৌকাডুবিতে প্রাণ গেল ২৪ জনের

২২ নভেম্বর ২০২৬ - ০৪:৩২ পূর্বাহ্ণ
 0
নাইজেরিয়ায় নৌকাডুবিতে প্রাণ গেল ২৪ জনের

নাইজেরিয়ায় নৌকাডুবিতে নিহত ২৪, জীবিত উদ্ধার আরও ২৪ জন

নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলীয় বায়েলসা রাজ্যের নান নদীতে যাত্রীবোঝাই নৌকা ডুবে অন্তত ২৪ জন নিহত হয়েছেন। শুক্রবার একটি অন্ত্যেষ্টিক্রিয়ায় যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। জীবিত উদ্ধার হওয়া আরও ২৪ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। প্রাথমিক তদন্তে নৌকাটিতে যান্ত্রিক ত্রুটির বিষয়টি উঠে এসেছে। যাত্রীরা তীরে ভেড়ানোর অনুরোধ করলেও চালক তা উপেক্ষা করেন বলে জানিয়েছে পুলিশ। দুর্ঘটনার পর চালক পালিয়ে গেলেও নৌকার ব্যবস্থাপককে হেফাজতে নেওয়া হয়েছে। নিখোঁজের সংখ্যা ও নৌকায় মোট যাত্রীর বিষয়ে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। এ ঘটনায় উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।