বিমানবন্দরে ১১ কোটি টাকার স্বর্ণ স্বর্ণের পেস্টসহ আটক ৩
শাহজালাল বিমানবন্দরে ১১ কোটি টাকার স্বর্ণের পেস্ট উদ্ধার, আটক ৩
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৭ কেজি ৫০০ গ্রাম ওজনের ১৫টি ডিম্বাকৃতির স্বর্ণের পেস্ট উদ্ধার করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১১ কোটি ৬৭ লাখ টাকা। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে বিমানবন্দরের আগমনী ২ নম্বর ক্যানোপির আউটগেট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে পালানোর চেষ্টা করলে তিনজনকে আটক করে এপিবিএন সদস্যরা। পরে ইয়াছিন আরাফাত সৌরভ নামে একজনের কোমরে কমলা কাপড়ে মোড়ানো অবস্থায় ১৫টি ডিম্বাকৃতির বস্তু পাওয়া যায়। পরীক্ষা করে সেগুলোর ভেতরে স্বর্ণের পেস্ট শনাক্ত করা হয়। এপিবিএন জানিয়েছে, চোরাচালানের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করতে তদন্ত ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।