বিবাহিত পরিচালকের সঙ্গে প্রেম! অন্তঃসত্ত্বা হয়েছিলেন ‘রাজমাতা’

১৭ সেপ্টেম্বর ২০২৬ - ০৫:৪৩ পূর্বাহ্ণ
 0
বিবাহিত পরিচালকের সঙ্গে প্রেম! অন্তঃসত্ত্বা হয়েছিলেন ‘রাজমাতা’

বিবাহিত পরিচালকের সঙ্গে প্রেম, অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন ‘বাহুবলির রাজমাতা’কে ঘিরে

‘বাহুবলি’ সিনেমায় রাজমাতা শিবগামী দেবী চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে পরিচিতি পাওয়া অভিনেত্রী রামায়া কৃষ্ণানকে ঘিরে তার ক্যারিয়ারের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও নানা সময় আলোচনা হয়েছে। বিশেষ করে বিবাহিত পরিচালক কে এস রবিকুমারের সঙ্গে তার কথিত সম্পর্ক ও তা ঘিরে নানা গুঞ্জন দীর্ঘদিন ধরে দক্ষিণী চলচ্চিত্র অঙ্গনে আলোচিত।

ভারতীয় সংবাদমাধ্যম নিউজ১৮-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৯৯ সালে একটি সিনেমায় একসঙ্গে কাজ করার সময় রামায়া কৃষ্ণান ও কে এস রবিকুমারের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়। এরপর পরিচালকের একাধিক সিনেমায় কাজ করতে গিয়ে তাদের সম্পর্ক আরও গভীর হয় বলে ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে। তবে দুজনই তাদের প্রেমের সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে অস্বীকার করেছেন।

প্রতিবেদনটিতে আরও দাবি করা হয়, একপর্যায়ে রামায়া কৃষ্ণান অন্তঃসত্ত্বা হয়ে পড়েছিলেন। বিষয়টি পরিচালকের স্ত্রী জানতে পেরে অভিনেত্রীকে হুমকি দিয়েছিলেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। পরে পরিস্থিতির কারণে রামায়াকে গর্ভপাতের সিদ্ধান্ত নিতে হয়েছিল—এমন দাবিও রয়েছে। এমনকি এ ঘটনায় ৭৫ লাখ রুপি দাবি করার কথাও প্রতিবেদনে বলা হয়েছে।

তবে প্রেমের সম্পর্ক কিংবা গর্ভপাত—কোনো অভিযোগই রামায়া কৃষ্ণান ও কে এস রবিকুমার প্রকাশ্যে স্বীকার করেননি। ফলে বিষয়গুলোকে দীর্ঘদিন ধরে গুঞ্জন ও সংবাদমাধ্যমে প্রকাশিত দাবি হিসেবেই দেখা হয়েছে।

এরপর ২০০৩ সালে পরিচালক কৃষ্ণা বামসিকে বিয়ে করেন রামায়া কৃষ্ণান। বর্তমানে স্বামী ও একমাত্র ছেলে হৃত্বিক কৃষ্ণানকে নিয়ে সংসার করছেন তিনি।

দুই যুগের বেশি সময়ের অভিনয় ক্যারিয়ারে প্রায় ২৬০টি সিনেমায় অভিনয় করেছেন রামায়া কৃষ্ণান। সর্বশেষ রজনীকান্ত অভিনীত ‘জেলার’ সিনেমাতেও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গেছে ‘বাহুবলির রাজমাতা’খ্যাত এই অভিনেত্রীকে।