কেইন-এমবাপ্পের হাড্ডাহাড্ডি লড়াই মাত্র ২৮ পয়েন্টে নির্ধারণ ব্যালন ডি’অর

৩১ অক্টোবর ২০২৬ - ১১:১৫ পূর্বাহ্ণ
 0
কেইন-এমবাপ্পের হাড্ডাহাড্ডি লড়াই মাত্র ২৮ পয়েন্টে নির্ধারণ ব্যালন ডি’অর

ব্যালন ডি’অরের ভোটের পয়েন্ট প্রকাশ, কেইন-এমবাপ্পের ব্যবধান মাত্র ২৮

২০২৬ সালের ব্যালন ডি’অরের ভোটের পূর্ণাঙ্গ পয়েন্ট প্রকাশ্যে এসেছে। এবারের পুরস্কারের লড়াইয়ে ইংল্যান্ডের তারকা হ্যারি কেইন ও ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পের মধ্যে ছিল হাড্ডাহাড্ডি লড়াই। শেষ পর্যন্ত মাত্র ২৮ পয়েন্টের ব্যবধানে এমবাপ্পেকে পেছনে ফেলে ব্যালন ডি’অর জিতেছেন বায়ার্ন মিউনিখের স্ট্রাইকার হ্যারি কেইন। এ তথ্য জানিয়েছে টিওয়াইসি স্পোর্টস।

প্রকাশিত হিসাব অনুযায়ী, কেইন পেয়েছেন ১ হাজার ৫৫ পয়েন্ট। অন্যদিকে, রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা এমবাপ্পের ঝুলিতে জমা হয়েছে ১ হাজার ২৭ পয়েন্ট। ৮৮১ পয়েন্ট নিয়ে তৃতীয় হয়েছেন বার্সেলোনার তরুণ তারকা লামিনে ইয়ামাল। আর ৭২৬ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছেন স্পেনের রদ্রি।

এবারের ভোটে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা লিওনেল মেসিও ভালো অবস্থানে ছিলেন। ইন্টার মায়ামির হয়ে খেলা এই তারকা ৬১২ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থান অর্জন করেছেন। অন্যদিকে, ইন্টার মিলানের আর্জেন্টাইন স্ট্রাইকার লাউতারো মার্তিনেজ পেয়েছেন মাত্র ১১ পয়েন্ট। ১০০ জন সাংবাদিকের ভোটে তার অবস্থান হয়েছে ২২তম।

ভোটের হিসাব অনুযায়ী, হ্যারি কেইন পেয়েছেন সর্বোচ্চ ৪০টি প্রথম স্থানের ভোট। অন্যদিকে, এমবাপ্পে পেয়েছেন ২৩টি। প্রথম স্থানের ভোটের এই ব্যবধানই দুজনের মধ্যে পয়েন্টের ব্যবধান তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

এবারের ব্যালন ডি’অরের ভোটে বিভিন্ন দেশের ১০০ জন সাংবাদিক অংশ নেন। ২০২৫ সালের ৩ আগস্ট থেকে ২০২৬ সালের ১৯ জুলাই পর্যন্ত খেলোয়াড়দের পারফরম্যান্স বিবেচনায় নিয়ে তারা সেরা ১০ জনকে নির্বাচন করেন। প্রথম স্থান পাওয়া খেলোয়াড় পান ১৫ পয়েন্ট, দ্বিতীয় স্থান ১২ এবং তৃতীয় স্থান পাওয়া খেলোয়াড় পান ১০ পয়েন্ট। এভাবে দশম স্থান পর্যন্ত পয়েন্ট নির্ধারণ করা হয়।