আসিফ আকবরের গাড়িতে গুলি কী বললেন ওমর সানী?

২৪ অক্টোবর ২০২৬ - ০৯:৫৮ পূর্বাহ্ণ
 0
আসিফ আকবরের গাড়িতে গুলি কী বললেন ওমর সানী?

আসিফ আকবরের গাড়িতে গুলি, অশনি সংকেত দেখছেন ওমর সানী

জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন চিত্রনায়ক ওমর সানী। শনিবার ভোরে রাজধানীর মগবাজারে বিশাল সেন্টারের সামনে এ ঘটনা ঘটে।

ঘটনার পর ক্ষতিগ্রস্ত গাড়ি ও আসিফ আকবরের ছবি ফেসবুকে পোস্ট করে ওমর সানী লেখেন, আসিফের গাড়িতে গুলি চালানোর ঘটনা একটি অশুভ সংকেত। এমন ঘটনা কোনোভাবেই কাম্য নয়। পাশাপাশি আসিফ আকবরের দীর্ঘায়ু কামনা করে তার সুস্থতা ও নিরাপত্তার জন্য দোয়া করেন এই অভিনেতা।

এদিকে হাতিরঝিল থানার ওসি আসাদুজ্জামান জানিয়েছেন, গুলির সময় গাড়িতে ছিলেন না আসিফ আকবর। ফলে তিনি অক্ষত রয়েছেন। তবে এই হামলার পেছনে ব্যক্তিগত কিংবা পেশাগত কোনো বিরোধ রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ।

এ ঘটনায় শোবিজ অঙ্গনে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। প্রিয় শিল্পীর নিরাপত্তা নিয়ে চিন্তিত তার ভক্তরাও।