তাহসিফ হত্যা মামলা বন্ধু দীপ ৪ দিনের রিমান্ডে

৩১ অক্টোবর ২০২৬ - ১১:০৮ পূর্বাহ্ণ
 0
তাহসিফ হত্যা মামলা বন্ধু দীপ ৪ দিনের রিমান্ডে

তাহসিফ হত্যা মামলা, বন্ধু দীপের ৪ দিনের রিমান্ড

সাবেক বিমানসেনা কর্মকর্তা তাহসিফ সৌউরির মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলায় তার বন্ধু শাহরিয়ার রেজা দীপের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শনিবার (৩১ অক্টোবর) বিকেলে ঢাকার ম্যাজিস্ট্রেট হাসিবুল্লাহ পিয়াসের আদালত এ আদেশ দেন।

এর আগে, মামলার আসামি দীপকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এ সময় আদালতের রিমান্ড আদেশের বিরোধিতা করেন আসামিপক্ষের আইনজীবী।