নারী এমপিকে কটূক্তির অভিযোগ আমির হামজার বিরুদ্ধে ঝাড়ু মিছিল

১৫ সেপ্টেম্বর ২০২৬ - ১৬:৩৭ অপরাহ্ণ
 0
নারী এমপিকে কটূক্তির অভিযোগ আমির হামজার বিরুদ্ধে ঝাড়ু মিছিল

নারী এমপিকে কটূক্তির অভিযোগ, আমির হামজার বিরুদ্ধে ঝাড়ু মিছিল

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিনকে নিয়ে কটূক্তির অভিযোগ তুলে কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার বিরুদ্ধে ঝাড়ু মিছিল করেছেন জাতীয়তাবাদী মহিলা দলের নেতাকর্মীরা।

মঙ্গলবার দুপুরে কুষ্টিয়া শহরের পাবলিক লাইব্রেরি প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।

সমাবেশে মহিলা দলের নেতাকর্মীরা বলেন, একজন নারী জনপ্রতিনিধিকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা বক্তব্যের নিন্দা জানিয়ে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

এদিকে, সারের ডিলার নিয়োগ নিয়ে চলমান বিরোধের বিষয়েও মুফতি আমির হামজার বক্তব্যের প্রসঙ্গ উঠে আসে। জামায়াতের নেতারা ডিলার নিয়োগে দলীয়করণের অভিযোগ করলেও বিএনপি নেতারা নিয়ম মেনেই যোগ্য আবেদনকারীদের মধ্য থেকে ডিলার নিয়োগের কথা জানিয়েছেন।

বিএনপি নেতারাও স্বীকার করেন, একজন নারী সংসদ সদস্যকে উদ্দেশ্য করে কুরুচিপূর্ণ মন্তব্য করা উচিত হয়নি। এ কারণেই মহিলা দলের পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়েছে বলে জানান তারা।