আওয়ামী লীগ আমলে ৬০ লাখের বেশি মিথ্যা মামলা: আইনমন্ত্রী

১৫ সেপ্টেম্বর ২০২৬ - ১৬:৩৩ অপরাহ্ণ
 0
আওয়ামী লীগ আমলে ৬০ লাখের বেশি মিথ্যা মামলা: আইনমন্ত্রী

আওয়ামী লীগ আমলে ৬০ লাখের বেশি মিথ্যা মামলা হয়েছে: আইনমন্ত্রী

আওয়ামী লীগ সরকারের আমলে ৬০ লাখের বেশি মানুষের বিরুদ্ধে মিথ্যা ও গায়েবি মামলা করা হয়েছে বলে দাবি করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

মঙ্গলবার বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইনশৃঙ্খলা ও উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, এসব মামলার ৯৯ শতাংশের বাদী ছিল পুলিশ। বর্তমানে পুলিশ বাদী হয়ে কোনো রাজনৈতিক মামলা করছে না এবং মিথ্যা মামলার সংস্কৃতি বন্ধ হয়েছে বলেও দাবি করেন তিনি।

তিনি আরও অভিযোগ করেন, গত ১৭ বছরে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের ক্রসফায়ারের নামে হত্যা ও গুম করা হয়েছে। তার দাবি, চার হাজার ৫০০-এর বেশি বিএনপি নেতাকর্মীকে ক্রসফায়ারের নামে হত্যা এবং ৭০০-এর বেশি নেতাকর্মীকে গুম করা হয়েছে।

আইনমন্ত্রী বলেন, আওয়ামী লীগের আমলের অপরাধের বিচার করতে ব্যর্থ হলে তা হবে কাপুরুষতার পরিচয়। দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য।

মাদকের বিষয়ে তিনি বলেন, সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে রয়েছে। কোনো বিএনপি নেতাকর্মী মাদকের সঙ্গে জড়িত থাকলেও তাদের ছাড় দেওয়া হবে না।