চুল কাটাতে গিয়ে গুলিতে প্রাণ গেল যুবকের
কেরানীগঞ্জে যুবককে গুলি ও কুপিয়ে হত্যা
ঢাকার কেরানীগঞ্জে চুল কাটাতে গিয়ে দুর্বৃত্তদের গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে মো. ফরহাদ হোসেন নামে ২৫ বছর বয়সী এক যুবক নিহত হয়েছেন।
মঙ্গলবার দুপুরে আরশীনগর এলাকার একটি সেলুনের সামনে দাঁড়িয়ে ছিলেন ফরহাদ। এ সময় সাব্বিরের নেতৃত্বে কয়েকজন তাকে লক্ষ্য করে গুলি ও ধারালো অস্ত্র দিয়ে হামলা চালিয়ে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশ জানিয়েছে, হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। তবে এখনো নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় এজাহার দেওয়া হয়নি।