সচিবালয় সরছে শেরেবাংলা নগরে

১৮ অক্টোবর ২০২৬ - ১৫:১৩ অপরাহ্ণ
 0
সচিবালয় সরছে শেরেবাংলা নগরে

সচিবালয় সরছে শেরেবাংলা নগরে, অনুমোদন দিল মন্ত্রিসভা
রাজধানীর আবদুল গনি রোড থেকে বাংলাদেশ সচিবালয় সরিয়ে শেরেবাংলা নগরের পুরোনো বাণিজ্য মেলার মাঠে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। রোববার (১৮ অক্টোবর) বিকেলে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে বিষয়টি জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি। সরকারের পরিকল্পনা অনুযায়ী, নতুন স্থানে ২০২৯ সালে সচিবালয়ের কার্যক্রম শুরু হতে পারে। এর আগে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় সচিবালয় স্থানান্তরের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়। ওই সভায় গণপূর্ত মন্ত্রণালয়, গণপূর্ত অধিদপ্তর ও স্থাপত্য অধিদপ্তরের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রকল্প বাস্তবায়নের প্রাথমিক পদক্ষেপ হিসেবে নতুন সচিবালয় নির্মাণের পরিকল্পনা বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে অন্তর্ভুক্ত করতে পরিকল্পনা কমিশনকে চিঠিও দিয়েছে গণপূর্ত মন্ত্রণালয়। তবে প্রকল্পের ব্যয় ও নির্মাণকাজের বিস্তারিত সময়সূচি এখনো জানা যায়নি।