অজয়ের পারিশ্রমিক ৬ কোটি! প্রতি পর্বেই নিচ্ছেন এত টাকা
প্রতি পর্বে অজয়ের পারিশ্রমিক ৬ কোটি টাকা!
বলিউড অভিনেতা অজয় দেবগন এবার অভিনয়ের পাশাপাশি উপস্থাপকের ভূমিকায়ও দেখা যাচ্ছে। জনপ্রিয় ক্রাইম শো ‘ক্রাইম পেট্রোল’-এর নতুন সিজন উপস্থাপনা করছেন তিনি।
সোমবার (৩১ আগস্ট) শুরু হয়েছে নতুন সিজন। আর অজয়ের টিভি অভিষেকের পাশাপাশি আলোচনায় এসেছে তার পারিশ্রমিক।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, নতুন সিজনের ১৫টি পর্বের জন্য অজয় দেবগনের সঙ্গে প্রায় ৯০ কোটি টাকার চুক্তি হয়েছে। অর্থাৎ প্রতি পর্বে তার পারিশ্রমিক প্রায় ৬ কোটি টাকা!
এই পারিশ্রমিক তাকে ভারতের সর্বোচ্চ পারিশ্রমিক নেওয়া টিভি সঞ্চালকদের তালিকায় শীর্ষ সারিতে নিয়ে এসেছে। তবে এখনো এই তালিকার শীর্ষে রয়েছেন সালমান খান।
‘বিগ বস’-এর সঞ্চালক হিসেবে দীর্ঘদিন ধরে জনপ্রিয় সালমান খান। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, ‘বিগ বস’-এর ১৫ ও ১৬তম সিজনে প্রতি সপ্তাহে প্রায় ১৫ কোটি টাকা পর্যন্ত পারিশ্রমিক পেয়েছেন তিনি।