মমতার আত্মীয়ার রহস্যজনক মৃত্যু বাড়ি থেকে উদ্ধার মরদেহ

২ সেপ্টেম্বর ২০২৬ - ০৬:০১ পূর্বাহ্ণ
 0
মমতার আত্মীয়ার রহস্যজনক মৃত্যু বাড়ি থেকে উদ্ধার মরদেহ

মমতার আত্মীয়ার ঝুলন্ত মরদেহ উদ্ধার

ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আত্মীয়ার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বীরভূমের রামপুরহাটের কুসুম্বা গ্রামের বাড়ি থেকে বৃষ্টি মুখোপাধ্যায়ের মরদেহ উদ্ধার করা হয়।

পরিবারের দাবি, দীর্ঘদিনের মানসিক অবসাদ ও পারিবারিক টানাপোড়েনের কারণে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। প্রাথমিকভাবে পুলিশও ঘটনাটিকে আত্মহত্যা বলে ধারণা করছে।

বৃষ্টি মমতা বন্দ্যোপাধ্যায়ের মামাতো ভাই নীহাররঞ্জন মুখোপাধ্যায়ের মেয়ে। ২০২৩ সালে এসএসসি নিয়োগপ্রক্রিয়ায় অনিয়মের অভিযোগে তার চাকরি বাতিল হয়েছিল। সম্প্রতি তার বিবাহবিচ্ছেদের মামলাও চলছিল।

পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা করে তদন্ত শুরু করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।