মহানবমীতে রংপুরে প্রধানমন্ত্রী পথসভায় বক্তব্য দেবেন তারেক রহমান

২০ অক্টোবর ২০২৬ - ০৬:২২ পূর্বাহ্ণ
 0
মহানবমীতে রংপুরে প্রধানমন্ত্রী পথসভায় বক্তব্য দেবেন তারেক রহমান

দুর্গাপূজার মহানবমীতে রংপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান

শারদীয় দুর্গোৎসবের মহানবমীতে রংপুরের পূজামণ্ডপ পরিদর্শনে সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৯টা ৫০ মিনিটে ঢাকা থেকে সামরিক বিমানে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করেন তিনি।

এ সময় প্রধানমন্ত্রীকে স্বাগত জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফারহাদ হোসেন আজাদসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে মোটর শোভাযাত্রায় রংপুরের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। পথে তারাগঞ্জ ও পাগলাপীরে দুটি পথসভায় বক্তব্য দেবেন তিনি।