আছিয়া হত্যা মামলায় আজ রায় হিটু শেখের ফাঁসি বহাল?
শিশু আছিয়া হত্যা: হিটু শেখের ফাঁসি বহাল থাকবে কি?
মাগুরার আলোচিত শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় আজ গুরুত্বপূর্ণ রায় দিতে যাচ্ছেন হাইকোর্ট। আট বছরের আছিয়াকে ধর্ষণের পর হত্যার ঘটনায় প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল থাকবে, নাকি তিনি খালাস পাবেন—আজই মিলবে সেই উত্তর।
সোমবার বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার বেঞ্চ এ রায় ঘোষণা করবেন।
এর আগে ২৫ আগস্ট রায় হওয়ার কথা থাকলেও রাষ্ট্রপক্ষের আবেদনে তা পিছিয়ে আজকের দিন নির্ধারণ করা হয়।
মামলায় আছিয়ার বড় বোনসহ মোট ২৯ জন সাক্ষ্য দিয়েছেন। এছাড়া হিটু শেখের ১৬৪ ধারায় দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দি ও মেডিকেল রিপোর্টসহ বিভিন্ন তথ্য-প্রমাণ আদালতে উপস্থাপন করা হয়েছে।
২০২৫ সালের ১৭ মে নিম্ন আদালত হিটু শেখকে মৃত্যুদণ্ড দেন। তবে মামলার অপর তিন আসামি—সজীব শেখ, রাতুল শেখ ও জাহেদা বেগমকে খালাস দেওয়া হয়।
এখন সবার নজর হাইকোর্টের রায়ের দিকে—বহাল থাকবে কি না আছিয়া হত্যা মামলার সেই মৃত্যুদণ্ড?