সম্পদের হিসাবে অসংগতি, বিপাকে নাজমুল আলম দুদকের মামলায় নতুন মোড়

১৯ অক্টোবর ২০২৬ - ১৩:৩০ অপরাহ্ণ
 0
সম্পদের হিসাবে অসংগতি, বিপাকে নাজমুল আলম দুদকের মামলায় নতুন মোড়

সম্পদের হিসাবে অসংগতি, সিদ্দিকী নাজমুল আলমের বিরুদ্ধে দুদকের মামলা

সম্পদ বিবরণীতে অসংগতিপূর্ণ তথ্য দেওয়ার অভিযোগে সাবেক ফার্মার্স ব্যাংক, বর্তমানে পদ্মা ব্যাংকের পরিচালক সিদ্দিকী নাজমুল আলমের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন—দুদক। মঙ্গলবার দুদকের প্রধান কার্যালয়ের জনসংযোগ বিভাগের উপপরিচালক মো. আকতারুল ইসলাম এ তথ্য জানান। দুদকের পক্ষ থেকে জানানো হয়, গতকাল রোববার এ মামলার অনুমোদন দেওয়া হয়। দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) ও ২৭(১) ধারায় মামলাটি করা হয়েছে। অনুসন্ধানকারী কর্মকর্তার প্রতিবেদন ও অন্যান্য নথিপত্র পর্যালোচনা করে কমিশন এ সিদ্ধান্ত নিয়েছে বলে অনুমোদনপত্রে উল্লেখ করা হয়েছে।