বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে বড় বার্তা ‘পারস্পরিক আস্থা বজায় রাখা দুই দেশের দায়িত্ব’

১ সেপ্টেম্বর ২০২৬ - ১০:৪৬ পূর্বাহ্ণ
 0
বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে বড় বার্তা ‘পারস্পরিক আস্থা বজায় রাখা দুই দেশের দায়িত্ব’

দুই দেশের জনগণের কল্যাণে একসঙ্গে কাজ করতে হবে: দীনেশ ত্রিবেদী

বাংলাদেশ ও ভারতের সম্পর্ক শুধু দুই সরকারের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি দুই দেশের জনগণের মধ্যকার সম্পর্ক বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

মঙ্গলবার সচিবালয়ে স্থানীয় সরকারমন্ত্রী ড. আবদুল মঈন খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি বলেন, প্রতিবেশীর স্বার্থ রক্ষা এবং পারস্পরিক আস্থা বজায় রাখা দুই দেশেরই দায়িত্ব।

সাক্ষাতে দুই দেশের সম্পর্ক, মুক্ত বাণিজ্য, অর্থনৈতিক সহযোগিতা এবং স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আলোচনা হয়। বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে মন্তব্য করতে চান না জানিয়ে দীনেশ ত্রিবেদী বলেন, অতীতে আটকে না থেকে জনগণের কল্যাণ ও উন্নয়নের জন্য দুই দেশকে একসঙ্গে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক আরও শক্তিশালী করাই এখন গুরুত্বপূর্ণ।