সচিবালয় থেকে হেঁটে ওসমানী মিলনায়তনে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাঁটা নিয়ে কৌতূহল
পায়ে হেঁটে সচিবালয় থেকে ওসমানী মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী
শুভ জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও পুরোহিত-সেবাইতদের মধ্যে সম্মানি ভাতা বিতরণ অনুষ্ঠানে যোগ দিতে সচিবালয় থেকে পায়ে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে পৌঁছান তিনি। প্রধানমন্ত্রীর এভাবে হেঁটে অনুষ্ঠানস্থলে যাওয়ার বিষয়টি উপস্থিত সাধারণ মানুষ ও সরকারি কর্মকর্তাদের নজর কাড়ে।
ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সনাতন ধর্মাবলম্বী বিশিষ্ট ব্যক্তি, পুরোহিত ও সাধু-সন্তরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানস্থলে পৌঁছানোর পর আয়োজকদের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।
পরে তিনি সনাতন ধর্মাবলম্বী বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। একই সঙ্গে দেশের বিভিন্ন মন্দিরের পুরোহিত ও সেবাইতদের মধ্যে সম্মানি ভাতা বিতরণ কার্যক্রমের শুভ সূচনা করেন প্রধানমন্ত্রী।