পরীমনির ভিডিও নিয়ে তোলপাড় লাইভে কড়া জবাব

১৭ অক্টোবর ২০২৬ - ০৯:৩৩ পূর্বাহ্ণ
 0
পরীমনির ভিডিও নিয়ে তোলপাড় লাইভে কড়া জবাব

পরীমনির আপত্তিকর ভিডিও নিয়ে ক্ষোভ, লাইভে কড়া জবাব
এআই দিয়ে তৈরি আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন চিত্রনায়িকা পরীমনি। শুক্রবার দিবাগত রাতে ফেসবুক লাইভে এসে তিনি বলেন, শুধু ক্ষমা চাইলেই সব দায় শেষ হয়ে যায় না। সম্প্রতি মাছরাঙা টেলিভিশনের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পরীমনির মুখ ব্যবহার করে তৈরি একটি আপত্তিকর ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়। লাইভে পরীমনি জানান, ভিডিওটি তিনি আগেও দেখেছেন। প্রায় এক থেকে দেড় বছর আগে অনেকে তাকে হোয়াটসঅ্যাপে ভিডিওটি পাঠিয়েছিলেন। তবে একটি ভেরিফায়েড গণমাধ্যমের অ্যাকাউন্ট থেকে ভিডিওটি প্রকাশিত হওয়ার পর বিষয়টি নতুন করে আলোচনায় আসে। পরীমনি বলেন, এআই প্রযুক্তির মাধ্যমে কারও চেহারা ব্যবহার করে আপত্তিকর দৃশ্য তৈরি করা সম্ভব। এমন ভিডিও ছড়িয়ে দেওয়া এবং তা নিয়ে অতি আগ্রহ দেখানোরও সমালোচনা করেন তিনি। ভিডিও প্রকাশের পর সেটি সরিয়ে নিতে দেরি হওয়া নিয়েও প্রশ্ন তোলেন এই অভিনেত্রী। একই সঙ্গে জানান, মামলা-মোকদ্দমার পথে যেতে চান না তিনি। তবে সমালোচকদের উদ্দেশে পাল্টা কড়া বক্তব্য দিয়ে নিজের ক্ষোভ প্রকাশ করেন পরীমনি। সংশ্লিষ্ট গণমাধ্যমের দুঃখ প্রকাশের বিষয়েও প্রশ্ন তুলে তিনি বলেন, শুধু ‘সরি’ বললেই সবকিছু শেষ হয়ে যায় না।