কক্সবাজারে রিসোর্টে আ গু ন নিহত ১০!
কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, নিহত ১০
কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণহানির সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় গুরুতর আহত বেশ কয়েকজন পর্যটক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের অবস্থাও আশঙ্কাজনক। শনিবার (১৭ অক্টোবর) সকাল ৭টার দিকে মেরিন ড্রাইভের পাটোয়ারটেক সমুদ্রসৈকত এলাকার রিসোর্টটিতে আগুন লাগে। ফায়ার সার্ভিসের স্টেশন কমান্ডার দোলন আচার্য বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত ব্যক্তিরা পর্যটক বলে ধারণা করা হচ্ছে। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, খবর পেয়ে সকাল ৮টার দিকে তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।