তিন দিনেই ৩১৭ কোটি, ঝড় তুলছে ‘জেলার ২’
তিন দিনেই ৩১৭ কোটি আয়, বক্স অফিসে ঝড় তুলছে ‘জেলার ২’
মুক্তির মাত্র তিন দিনেই বিশ্বব্যাপী ৩১৭ কোটি রুপির বেশি আয় করে বক্স অফিসে ঝড় তুলেছে রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’। নেলসন দিলীপকুমারের পরিচালনায় সিনেমাটিতে রজনীকান্তের পাশাপাশি অভিনয় করেছেন মোহনলাল, শিবরাজকুমার, রাম্যা কৃষ্ণান, বিজয় সেতুপাতি, বিদ্যা বালান ও মিঠুন চক্রবর্তী। ভারতের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও দারুণ সাড়া পাচ্ছে ছবিটি। এরই মধ্যে রজনীকান্তের ‘কাবালি’ ও ‘এন্থিরান’-এর মোট আয়ের রেকর্ড ছাড়িয়েছে সিনেমাটি। দর্শকদের এমন সাড়া অব্যাহত থাকলে বক্স অফিসে আরও নতুন রেকর্ড গড়তে পারে ‘জেলার ২’।