ঋতুপর্ণার ভিডিও ভাইরাল! ‘যারা ট্রোল করে তারা মহাপাগল’
ঋতুপর্ণার ভিডিও ভাইরাল, নেটদুনিয়ায় তুমুল আলোচনা
এক অনুষ্ঠানে গান ও নাচ পরিবেশন করে এবার সমালোচনার মুখে পড়েছেন টালিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। অনুষ্ঠানে ‘হাসলে যে মিষ্টি করে’ ও ‘মহাপাগল’ গানের সঙ্গে নাচের পাশাপাশি গানও পরিবেশন করেন তিনি।
অনুষ্ঠানের সময় এক দর্শক মুঠোফোনে ভিডিও ধারণ করছিলেন। এ সময় ঋতুপর্ণা তাকে উদ্দেশ করে বলেন, তিনি ভিডিও করলে অন্য দর্শকরা অনুষ্ঠান কীভাবে দেখবেন। পরে সেই মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় নানা আলোচনা ও সমালোচনা।
তবে সমালোচনায় চুপ থাকেননি অভিনেত্রী। ট্রোলিং নিয়ে ঋতুপর্ণা বলেন, যারা এমন মন্তব্য করছেন, তারা ‘মহাপাগল’। তাদের সব কথা বুঝিয়ে বলার প্রয়োজন নেই বলেও মন্তব্য করেন তিনি।
ছোটবেলা থেকেই নাচের প্রতি আগ্রহী ঋতুপর্ণা অভিনয়ের পাশাপাশি নাচেও প্রশিক্ষণ নিয়েছেন। নব্বইয়ের দশকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে জুটি বেঁধে টালিউডে ব্যাপক জনপ্রিয়তা পান এই অভিনেত্রী।