নিউইয়র্কে ইউনূসকে হেনস্তার চেষ্টা আইনি ব্যবস্থা নেবে সরকার
নিউইয়র্কের বিমানবন্দরে ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার চেষ্টার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে সরকার। মঙ্গলবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেন, এ ধরনের ঘটনা বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেওয়া হবে না। তার দাবি, ড. ইউনূসের পাশাপাশি প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী এবং অভিনেত্রী বাঁধনকেও হেনস্তার চেষ্টা করা হয়েছে। এসব ঘটনায় আইনি প্রক্রিয়া শুরু হয়েছে বলেও জানান তিনি।
এর আগে নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে হুইলচেয়ারে থাকা ড. ইউনূসকে লক্ষ্য করে কয়েকজনকে স্লোগান দিতে দেখা যায় সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে। বিক্ষোভকারীরা তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে স্লোগান দেন। পরে সহযোগীর সহায়তায় সামনে এগিয়ে যান ড. ইউনূস। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে সরকার।