ইয়েমেনে ভয়াবহ বিমান হামলা নিহত অন্তত ৭২ জন!

৮ নভেম্বর ২০২৬ - ১০:২৮ পূর্বাহ্ণ
 0
ইয়েমেনে ভয়াবহ বিমান হামলা নিহত অন্তত ৭২ জন!

ইয়েমেনে ভয়াবহ বিমান হামলা, ৮ প্রদেশে নিহত অন্তত ৭২

ইয়েমেনে নতুন করে ভয়াবহ প্রাণঘাতী বিমান হামলার ঘটনা ঘটেছে। দেশটির আটটি প্রদেশে চালানো ধারাবাহিক হামলায় অন্তত ৭২ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে হুথি গোষ্ঠী। হামলার পর বিভিন্ন এলাকায় ধ্বংসস্তূপের নিচে আরও বহু মানুষ আটকা পড়ে থাকার আশঙ্কা করা হচ্ছে। ফলে উদ্ধার অভিযান এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েমেনের রাজধানী সানার আশপাশের এলাকাগুলোতে হামলার তীব্রতা ছিল সবচেয়ে বেশি। বিশেষ করে হুথি নিয়ন্ত্রিত রাজধানী সানার পূর্বাঞ্চলে অবস্থিত বানি হুশাইশ এলাকায় বিমান হামলাগুলো বেশি কেন্দ্রীভূত ছিল। এ ছাড়া দেশের আরও সাতটি প্রদেশে হামলার খবর পাওয়া গেছে।

হুথি গোষ্ঠীর অভিযোগ, সৌদি নেতৃত্বাধীন জোটের চালানো এসব বিমান হামলায় বেসামরিক স্থাপনা ও গুরুত্বপূর্ণ অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা হয়েছে। এতে ব্যাপক প্রাণহানির পাশাপাশি বিভিন্ন স্থাপনারও ক্ষয়ক্ষতি হয়েছে। তবে হামলায় নিহত ও আহতদের প্রকৃত সংখ্যা এখনো পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি।

হুথিদের আশঙ্কা, বেশ কয়েকটি এলাকায় হামলার পর ভবন ও স্থাপনা ধসে পড়েছে। এসব ধ্বংসস্তূপের নিচে এখনো অনেক মানুষ আটকা পড়ে থাকতে পারেন। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপ সরিয়ে অনুসন্ধান চালালে প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে।

অন্যদিকে, ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থনকারী সৌদি নেতৃত্বাধীন জোটের পক্ষ থেকে হামলার বিষয়ে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে, নতুন করে এই ভয়াবহ বিমান হামলার ঘটনায় ইয়েমেনের দীর্ঘদিনের সংঘাত আরও তীব্র হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বিশেষ করে বেসামরিক স্থাপনায় হামলার অভিযোগ এবং ব্যাপক প্রাণহানির ঘটনায় দেশটির সাধারণ মানুষের নিরাপত্তা ও মানবিক পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।