প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের ভাবনা
প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের কথা ভাবছে সরকার। প্রবাসীদের অর্থ-সম্পদ সুরক্ষা এবং যেকোনো সংকটে আইনি সহায়তা নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। মঙ্গলবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত ‘সোনার মানুষ সম্মিলন-২০২৬’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। আইনমন্ত্রী জানান, দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স। তবে অন্যান্য দেশের শ্রমিকদের তুলনায় বাংলাদেশের কর্মীরা শ্রমের ন্যায্য মূল্য কম পাচ্ছেন, যার অন্যতম কারণ অসাধু ব্যবসায়ীরা। তাদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার পাশাপাশি প্রবাসীদের স্বার্থ রক্ষায় সরকার বিভিন্ন উদ্যোগ নিচ্ছে বলেও জানান তিনি।