জনপ্রিয় অভিনেত্রী মিঠু মুখার্জি আর নেই

২১ সেপ্টেম্বর ২০২৬ - ১৫:১৮ অপরাহ্ণ
 0
জনপ্রিয় অভিনেত্রী  মিঠু মুখার্জি আর নেই

জনপ্রিয় অভিনেত্রী মিঠু মুখার্জি আর নেই

বাংলা চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেত্রী মিঠু মুখার্জি আর নেই। ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর রোববার রাতে মুম্বাইয়ের একটি হাসপাতালে মারা গেছেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর।

সত্তরের দশকে বাংলা সিনেমার জনপ্রিয় মুখ ছিলেন মিঠু মুখার্জি। ১৯৭২ সালে চিত্ত বসুর ‘শেষ পর্ব’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার। এরপর ‘মর্জিনা আবদুল্লা’ সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করে ব্যাপক পরিচিতি পান এই অভিনেত্রী।

‘নিশিকন্যা’, ‘মৌচাক’ ও ‘স্বয়ংসিদ্ধা’সহ বেশ কয়েকটি আলোচিত সিনেমায় অভিনয় করেছেন তিনি। বাংলা চলচ্চিত্রের পাশাপাশি ‘খান দোস্ত’, ‘সফেদ ঝুট’ ও ‘দিল্লাগি’র মতো হিন্দি সিনেমাতেও দেখা গেছে তাকে।

দীর্ঘদিন অভিনয় থেকে দূরে থাকার পর ১৯৯০ সালে ‘আশ্রিতা’ সিনেমার মাধ্যমে পর্দায় ফেরেন মিঠু মুখার্জি। এরপর আর নিয়মিত অভিনয়ে দেখা যায়নি তাকে।

তার মৃত্যুতে শোক নেমে এসেছে চলচ্চিত্র অঙ্গনে। পর্দা থেকে দূরে থাকলেও তার অভিনীত চরিত্রগুলো দর্শকের স্মৃতিতে রয়ে গেছে।