শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

২১ সেপ্টেম্বর ২০২৬ - ১৫:১১ অপরাহ্ণ
 0
শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অনুদান দিলেন মেসি

ফুটবল মাঠে যেমন আলোচনায় থাকেন, মাঠের বাইরেও মানবিক কাজের জন্য প্রশংসিত লিওনেল মেসি। এবার শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সহায়তা দেওয়ার খবর এসেছে তার নামের সঙ্গে।

ফরাসি সংবাদমাধ্যম ফুট মার্কেতোর প্রতিবেদনে বলা হয়েছে, বার্সেলোনায় শিশুদের ক্যানসার চিকিৎসার জন্য হাসপাতাল কমপ্লেক্স নির্মাণে ২৬ লাখ ইউরো দান করেছেন মেসি।

সান্ত জোয়ান দে দেউ কেন্দ্রে নির্মাণাধীন এই কমপ্লেক্সে বছরে অন্তত ৪০০ শিশুকে চিকিৎসা দেওয়ার পরিকল্পনা রয়েছে। একই জায়গায় ক্যানসার আক্রান্ত শিশুদের বিভিন্ন চিকিৎসাসেবা দেওয়াই প্রকল্পটির মূল লক্ষ্য।

শিশুদের স্বাস্থ্য নিয়ে মেসির মানবিক উদ্যোগ অবশ্য নতুন নয়। তার ফাউন্ডেশন বিভিন্ন দেশে চিকিৎসা, গবেষণা ও শিশুদের কল্যাণে কাজ করে আসছে। পাশাপাশি ইউনিসেফের শুভেচ্ছাদূত হিসেবেও শিশুদের স্বাস্থ্য ও শিক্ষায় দীর্ঘদিন ধরে কাজ করছেন আর্জেন্টাইন এই তারকা।