কবর থেকে তোলা হবে সেলিম খান ও শান্ত খানের মরদেহ
কবর থেকে তোলা হবে সেলিম খান ও শান্ত খানের মরদেহ
চাঁদপুরের আলোচিত সেলিম খান ও তার ছেলে চিত্রনায়ক শান্ত খানের মরদেহ কবর থেকে উত্তোলন করা হবে। আদালতের নির্দেশে ময়নাতদন্তের জন্য তাদের মরদেহ উত্তোলনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. ফয়েজ আহমেদ জানান, মরদেহ উত্তোলনে নির্বাহী ম্যাজিস্ট্রেট চেয়ে জেলা প্রশাসকের কাছে আবেদন করা হয়েছিল। আবেদনটি অনুমোদন হয়েছে। তবে কবে মরদেহ তোলা হবে, তা পরে জানানো হবে।
২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর এলাকা ছাড়ার সময় সেলিম খান ও শান্ত খান জনরোষের মুখে পড়েন। পরে বাগড়া বাজার এলাকায় গণপিটুনিতে বাবা-ছেলে দুজনই নিহত হন।
পরিস্থিতির কারণে তখন তাদের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছিল। এবার আদালতের নির্দেশে মরদেহ উত্তোলন করে ময়নাতদন্ত করা হবে।
সেলিম খান লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ছিলেন এবং চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার সঙ্গে যুক্ত ছিলেন। তার ছেলে শান্ত খান চলচ্চিত্রে অভিনয় করতেন।