মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার স্বেচ্ছাসেবক দলের নেতা বাবু
স্বেচ্ছাসেবক দলের নেতা তেরেনাম বাবু গ্রেপ্তার
ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি লিটন মাহমুদ বাবু ওরফে তেরেনাম বাবুকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি বুধবার দুপুরে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ডিবির অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম। তিনি জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে লিটন মাহমুদ বাবু ওরফে তেরেনাম বাবুকে গ্রেপ্তার করা হয়েছে। তবে কী অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।
ডিবির এই কর্মকর্তা আরও জানান, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে কিছুক্ষণের মধ্যেই তাঁকে আদালতে পাঠানো হবে।