ভুটান যাওয়ার পথে ঢাকায় ফিফা সভাপতি ইনফান্তিনো

১৮ অক্টোবর ২০২৬ - ১০:৩৫ পূর্বাহ্ণ
 0
ভুটান যাওয়ার পথে ঢাকায় ফিফা সভাপতি ইনফান্তিনো

ভুটান যাওয়ার পথে ঢাকায় ফিফা সভাপতি ইনফান্তিনো

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। রোববার (১৮ অক্টোবর) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। তবে এটি তাঁর বাংলাদেশ সফর নয়; ভুটানের রাজধানী থিম্পু যাওয়ার পথে ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি নিয়েছেন ফিফা সভাপতি। মরক্কো থেকে থিম্পুর উদ্দেশে রওনা হলেও সরাসরি ফ্লাইট না থাকায় ট্রানজিট হিসেবে ঢাকাকে বেছে নেওয়া হয়েছে।

ফিফার শীর্ষ এই কর্মকর্তার অবস্থান স্বল্প সময়ের হলেও তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাতের প্রস্তুতি রেখেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন—বাফুফে। বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল এবং ফেডারেশনের চার সহসভাপতির সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে। এর আগে ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত ফিফা আসিয়ান কাপের সময়ও তাবিথ আউয়ালের সঙ্গে ইনফান্তিনোর আনুষ্ঠানিক বৈঠক হয়েছিল।