ইরানের কয় মাস তীব্র যুদ্ধ চালানোর সক্ষমতা আছে, স্পষ্ট করল রেভল্যুশনারি গার্ড
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে অন্তত ছয় মাস পর্যন্ত তীব্র যুদ্ধ চালিয়ে যাওয়ার সক্ষমতা রয়েছে ইরানের। দেশটির এলিট সামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এ দাবি করেছে। খবর খালিজ টাইমসের।
তিনি বলেন, চলমান সংঘাতে ইরানের বাহিনী ইতিমধ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট আঞ্চলিক সামরিক স্থাপনা ও ঘাঁটিগুলোতে ব্যাপক হামলা চালিয়েছে।
আইআরজিসির দাবি অনুযায়ী, মধ্যপ্রাচ্যজুড়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ঘাঁটি ও স্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট ২০০টির বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে।
বর্তমানে যুক্তরাষ্ট্র–ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান যুদ্ধের নবম দিনে এই বক্তব্য এলো। একই সময়ে উপসাগরীয় অঞ্চলে হামলা ও পাল্টা হামলার ঘটনাও অব্যাহত রয়েছে, যা পুরো অঞ্চলে উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে।