৭ দিন পর মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ
নিখোঁজের ৭ দিন পর ডোবায় মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ
পাবনায় নিখোঁজের সাত দিন পর কামরুন্নাহার কলি নামে ১০ বছরের এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে সদর উপজেলার দোগাছী কুলোনিয়া গ্রামের বাড়ির পাশের একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, মরদেহটি বস্তার ভেতরে ছিল এবং খণ্ডিত অবস্থায় পাওয়া গেছে। পরিবারের দাবি, শিশুটিকে হত্যার পর মরদেহ টুকরো করে বস্তায় ভরে ডোবায় ফেলে রাখা হয়।
গত ৯ সেপ্টেম্বর সন্ধ্যায় বাবার সঙ্গে শ্রীপুর বাজার থেকে বাড়ি ফেরার পর নিখোঁজ হয় কলি। অনেক খোঁজাখুঁজির পর বাড়ি থেকে প্রায় ২০০ গজ দূরে তার স্যান্ডেল পাওয়া যায়। পরে থানায় সাধারণ ডায়েরি করেন শিশুটির বাবা।
নিখোঁজের পর গতকাল মঙ্গলবার স্বজন ও সহপাঠীরা শিশুটির সন্ধানের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেন। এর একদিন পরই বাড়ির পাশের ডোবা থেকে উদ্ধার হলো তার মরদেহ।
এ ঘটনায় হত্যার রহস্য উদঘাটন ও জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
থাম্বনেইল টেক্সট: