এশিয়ান গেমসের উদ্বোধনে জাপান সফরে সেনাপ্রধান

১৬ সেপ্টেম্বর ২০২৬ - ০৭:০৫ পূর্বাহ্ণ
 0
এশিয়ান গেমসের উদ্বোধনে জাপান সফরে সেনাপ্রধান

এশিয়ান গেমসের উদ্বোধনে জাপান সফরে সেনাপ্রধান

এশিয়ান গেমস উপলক্ষে চার দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

বুধবার (১৬ সেপ্টেম্বর) জাপানের আইচি-নাগোয়া শহরে অনুষ্ঠিতব্য ২০তম এশিয়ান গেমস উপলক্ষে তিনি এই সফরে যান।

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন সেনাপ্রধান। পাশাপাশি বিভিন্ন ক্রীড়া ইভেন্টে উপস্থিত থাকার কথা রয়েছে তার।

সফরকালে এশিয়ান গেমস ও অলিম্পিক অ্যাসোসিয়েশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকেও অংশ নেবেন জেনারেল ওয়াকার-উজ-জামান।