এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ পাসের হার ৫২.১২ শতাংশ

৩১ অক্টোবর ২০২৬ - ০৫:৪০ পূর্বাহ্ণ
 0
এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ পাসের হার ৫২.১২ শতাংশ

এইচএসসি ও সমমানে পাসের হার ৫২.১২ শতাংশ, জিপিএ-৫ পেল ৪০ হাজার শিক্ষার্থী

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) বেলা পৌনে ১১টার দিকে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হয়। এ বছর সব শিক্ষা বোর্ড মিলিয়ে পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী।

বোর্ডভিত্তিক ফলাফলে ঢাকা বোর্ডে পাসের হার ৬১ দশমিক ৮০ শতাংশ। চট্টগ্রাম বোর্ডে পাসের হার ৫২ দশমিক ০৭ শতাংশ, ময়মনসিংহ বোর্ডে ৫১ দশমিক ৪৪ শতাংশ এবং সিলেট বোর্ডে ৫০ দশমিক ৯০ শতাংশ।

অন্যদিকে কুমিল্লা বোর্ডে পাসের হার ৪৮ দশমিক ০৪ শতাংশ, দিনাজপুরে ৪৫ দশমিক ৯৮ শতাংশ, রাজশাহীতে ৪৫ দশমিক ০৬ শতাংশ, যশোরে ৪৪ দশমিক ৯২ শতাংশ এবং বরিশাল বোর্ডে ৪৪ দশমিক ৮৪ শতাংশ।

পরীক্ষার্থীরা মোবাইল ফোন থেকে এসএমএস পাঠিয়ে ফলাফল জানতে পারবেন। এজন্য মেসেজ অপশনে গিয়ে HSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর, এরপর স্পেস দিয়ে রোল নম্বর এবং পরীক্ষার বছর লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। এ ছাড়া শিক্ষা বোর্ডের নির্ধারিত ওয়েবসাইট থেকেও ফলাফল দেখা যাবে। পাশাপাশি নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকেও ফল সংগ্রহ করতে পারবেন শিক্ষার্থীরা।