২৫ অক্টোবর খুলছে সুপ্রিম কোর্ট

১৮ অক্টোবর ২০২৬ - ১০:৪৭ পূর্বাহ্ণ
 0
২৫ অক্টোবর খুলছে সুপ্রিম কোর্ট

অবকাশ শেষে ২৫ অক্টোবর খুলছে সুপ্রিম কোর্ট
অবকাশকালীন ছুটি শেষে আগামী ২৫ অক্টোবর থেকে আবারও কার্যক্রম শুরু হচ্ছে বাংলাদেশ সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, ওই দিন সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সুপ্রিম কোর্টের ইনার কোর্ট ইয়ার্ডে প্রধান বিচারপতি ও উভয় বিভাগের বিচারপতিরা অ্যাটর্নি জেনারেল, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও সম্পাদক এবং আইনজীবীদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হবেন।