একনেকে ১৬ মেগা প্রকল্প ব্যয় ৬৫ হাজার কোটি

১৬ সেপ্টেম্বর ২০২৬ - ০৭:১৯ পূর্বাহ্ণ
 0
একনেকে ১৬ মেগা প্রকল্প ব্যয় ৬৫ হাজার কোটি

একনেক সভায় ১৬ মেগা প্রকল্প, ব্যয় ৬৫ হাজার কোটি টাকা

প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শুরু হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সচিবালয়ে ২০২৬-২৭ অর্থবছরের তৃতীয় এবং বর্তমান সরকারের অষ্টম একনেক সভা শুরু হয়।

সভায় মোট ৬৫ হাজার ৫১৭ কোটি ২৬ লাখ টাকা ব্যয়ে ১৬টি মেগা প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হচ্ছে।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব হাসান শিপলু এ তথ্য জানিয়েছেন।