২০২৭ সালের বইমেলার তারিখ ঘোষণা শুরু ৭ জানুয়ারি, চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত

১৮ অক্টোবর ২০২৬ - ১৫:০৬ অপরাহ্ণ
 0
২০২৭ সালের বইমেলার তারিখ ঘোষণা শুরু ৭ জানুয়ারি, চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত

অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
নতুন বছরের শুরুতেই বইপ্রেমীদের জন্য আসছে বইয়ের উৎসব। আগামী ৭ জানুয়ারি শুরু হবে অমর একুশে বইমেলা ২০২৭। মাসব্যাপী এ মেলা চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। রোববার (১৮ অক্টোবর) বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ১৩ অক্টোবর বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে বইমেলা আয়োজন নিয়ে প্রকাশক-প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান এবং মন্ত্রণালয়ের সচিব ইয়াসমিন বেগম উপস্থিত ছিলেন। সভায় প্রকাশক-প্রতিনিধিদের সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে মেলার সময়সূচি নির্ধারণ করা হয়। ভাষা শহীদদের স্মরণে আয়োজিত এই বইমেলাকে ঘিরে প্রতিবছরের মতো এবারও লেখক, প্রকাশক ও পাঠকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।