সাবেক প্রেমিকের ফ্ল্যাটে জাপানি অভিনেত্রীর মরদেহ
সাবেক প্রেমিকের ফ্ল্যাট থেকে জাপানি মডেল-অভিনেত্রীর মরদেহ উদ্ধার
জাপানের টোকিওতে সাবেক প্রেমিকের ভাড়া করা ফ্ল্যাট থেকে ২৫ বছর বয়সী মডেল ও অভিনেত্রী হানা কুরাকির মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার ১২ সেপ্টেম্বর তার মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম দ্য উইক।
ঘটনার পর তার মৃত্যুর কারণ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা জল্পনা ছড়ালেও এখনো কোনো কারণ নিশ্চিত করেনি পুলিশ বা তার ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান।
বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে, মৃত্যুর আগে হানা একটি চিরকুট রেখে গিয়েছিলেন। সেখানে সাবেক প্রেমিক শোতা তাইরার বিরুদ্ধে তার বাসায় ঢুকে মূল্যবান জিনিসপত্র নেওয়া এবং পরে হুমকি পাওয়ার অভিযোগের কথা উল্লেখ ছিল।
হানা ২০২৪ সালে এসওয়ান লেবেলের মডেল হিসেবে ক্যারিয়ার শুরু করেন। একই বছর ফটোবুক প্রকাশের পাশাপাশি অভিনয়েও যাত্রা শুরু করেন। তার মৃত্যুর ঘটনায় তদন্ত চলছে।