ধামরাইয়ে হেরোইনসহ গ্রেপ্তার ৩ লাখ টাকার মাদক উদ্ধার

২৯ অক্টোবর ২০২৬ - ১১:২৫ পূর্বাহ্ণ
 0
ধামরাইয়ে হেরোইনসহ গ্রেপ্তার ৩ লাখ টাকার মাদক উদ্ধার

ধামরাইয়ে ৩ লাখ টাকার হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ঢাকার ধামরাইয়ে বিশেষ অভিযান চালিয়ে ৩ লাখ টাকা মূল্যের হেরোইনসহ মো. গোলাম রসুল নামে ৪৭ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুল ইসলাম।

এর আগে বুধবার রাতে ধামরাই পৌরসভার দক্ষিণপাড়া এলাকায় একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তল্লাশি করে তার হেফাজত থেকে ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৩ লাখ টাকা।

পুলিশ জানায়, গোলাম রসুলের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ সদর থানার চর তেররশিয়া গ্রামে। দীর্ঘদিন ধরে তিনি ধামরাই পৌর এলাকায় ভাড়া বাসায় থেকে মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন। সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে ধামরাই ও আশপাশের এলাকায় সরবরাহ করতেন বলে অভিযোগ রয়েছে।

ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুল ইসলাম জানান, ধামরাইকে মাদকমুক্ত করতে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হবে বলেও জানান তিনি।