গোপনে বিয়ে, ৫ মাসেই বিচ্ছেদ! জনপ্রিয় র্যাপার বাদশার সংসারে ভাঙন
গোপনে বিয়ে, পাঁচ মাসেই বিচ্ছেদ জনপ্রিয় র্যাপার বাদশার
গোপনে বিয়ের মাত্র পাঁচ মাসের মাথায় বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন ভারতের জনপ্রিয় র্যাপার বাদশা ও পাঞ্জাবি অভিনেত্রী ইশা রিখি।
সোমবার রাতে নিজেদের ইনস্টাগ্রাম স্টোরিতে একই ধরনের বিবৃতি দিয়ে বিচ্ছেদের বিষয়টি নিশ্চিত করেন দুজন। তারা জানান, পারস্পরিক সম্মতিতেই আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এবং ব্যক্তিগত বিষয়টি নিয়ে আর কোনো জল্পনা না করার অনুরোধ জানিয়েছেন।
এর আগে চলতি বছরের মার্চে ঘরোয়া আয়োজনে বিয়ে করেছিলেন বাদশা ও ইশা। তবে জুলাই থেকেই তাদের সম্পর্ক নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে।
উল্লেখ্য, এটি বাদশার দ্বিতীয় বিচ্ছেদ। এর আগে জেসমিন মসিহকে বিয়ে করেছিলেন তিনি। ২০২০ সালে তাদের বিচ্ছেদ চূড়ান্ত হয়।