সোনার চেইন চুরি করে গিলে ফেললেন নারী! এক্সরেতে ধরা পড়ল পেটের ভেতর
স্বর্ণের চেইন চুরি করে গিলে ফেললেন নারী, এক্সরেতে মিলল পেটে
নোয়াখালী জেনারেল হাসপাতালের আউটডোরে রোগীর স্বজনের গলা থেকে দুটি সোনার চেইন চুরির অভিযোগে এক নারীকে আটক করা হয়েছে। পরে তল্লাশি করে চেইন না পাওয়ায় তার এক্সরে করা হলে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য।
মঙ্গলবার দুপুরে হাসপাতালের আউটডোরে চিকিৎসকের কাছে যাওয়ার সময় এ ঘটনা ঘটে। আটক নারী সিনারা বেগমের বিরুদ্ধে অভিযোগ, সিরিয়ালে দাঁড়িয়ে থাকা এক নারীর গলা থেকে ধাক্কাধাক্কির সুযোগে দুটি সোনার চেইন চুরি করে তিনি তা গিলে ফেলেন।
পরে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করলে চেইন দুটি গিলে ফেলার কথা জানান বলে জানা গেছে। এরপর এক্সরে পরীক্ষায় তার পেটের ভেতর চুরি যাওয়া দুটি চেইনের অস্তিত্ব শনাক্ত হয়।
বর্তমানে সিনারা বেগমকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। পেট থেকে চেইন দুটি বের করতে চিকিৎসকরা প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছেন।