বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রতারণার অভিযোগ গ্রেপ্তার টালিউড অভিনেতা
অভিনেত্রীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রতারণার অভিযোগ, গ্রেপ্তার অভিনেতা
টালিউডে এক অভিনেত্রীর করা অভিযোগের ভিত্তিতে শ্যামসুন্দর সাহা নামে এক অভিনেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ওই অভিনেত্রীর সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন শ্যামসুন্দর। পরে তাদের ব্যক্তিগত মুহূর্তের ছবি ও ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে।
ভুক্তভোগী অভিনেত্রীর দাবি, বর্তমানে তাকে বিয়ে করতে অস্বীকার করছেন শ্যামসুন্দর। এ ঘটনায় হরিদেবপুর থানায় অভিযোগ দায়ের করেন তিনি।
পরে সোমবার রাতে কলকাতার বেলঘরিয়া থেকে অভিযুক্ত অভিনেতাকে গ্রেপ্তার করে পুলিশ। তদন্তকারীরা জানিয়েছেন, শ্যামসুন্দর একাধিক বাংলা সিরিয়ালে কাজ করেছেন। ঘটনার বিস্তারিত জানতে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।